AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেরোইনসহ গোদাগাড়ীর দম্পতি গ্রেপ্তার


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৭:৩৩ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

হেরোইনসহ গোদাগাড়ীর দম্পতি গ্রেপ্তার

২০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার সিটিগেট সংলগ্ন বাইপাস এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর এলাকার মাসুম রানা (৪২) ও তার স্ত্রী শারমিন নাহার সিমা (৪০)। বর্তমানে তারা নগরের বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় বসবাস করছিলেন।
র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে।
র‌্যাব জানায়, অভিযানে ২০০ গ্রাম হেরোইন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ বিষয়ে ওই দম্পতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!