AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩১ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল আটক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাতেই রমনা কালী মন্দিরসংলগ্ন এলাকা থেকে আশরাফুল আলম শিমুলকে আটক করা হয়। তার আটকের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, তিনি একাধিক মামলার আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই পর্যায়ে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ্জামান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আশরাফুল আলম শিমুলের পারিবারিক পরিচিতিও এলাকায় বেশ আলোচিত। তার বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান থাকাকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেন। সেই পারিবারিক পরিচিতি ও ব্যক্তিগত ইমেজকে ভিত্তি করে আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!