AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে অর্থদণ্ড



পত্নীতলায় দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে অর্থদণ্ড

নওগাঁর পত্নীতলা উপজেলায় দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকায় হাজী ট্রেডার্স ও মেসার্স ইসলাম ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুয়েল মিয়া জানান, অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্যাশ মেমো যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!