AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই



অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই

কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকাণ্ডে একটি (তৈরি পোশাক) গার্মেন্টসের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা।

রোববার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ভোরে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার বিকেলে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রোববার মধ্যরাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারের আয়নাল হকের গার্মেন্টসের দোকানে হঠাৎ দেখেন আগুনের লেগেছে। মুহুর্তের মধ্যেই আগুন দোকান জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আরাফা স্টোরের মালিক আয়নাল হক বলেন, ঘর ভাড়া নিয়ে (তৈরি পোশাক) গার্মেন্টসের দোকান করার জন্য  এনেছিলাম। কিন্তু রোববার মধ্যরাত সাড়ে তিনটার দিকে কে বা কারা শুত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে দোকানে। আর সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা। তিনি আরও বলেন, এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। সব টাকা এখানে বিনিয়োগ করেছিলাম। আগুনে দোকানঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে সব মালামাল। আমি এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।

রৌমারীর কর্তিমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাদা বলেন, ভোর ৪টার দিকে রংপুর কন্ট্রল রুম থেকে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়ে দেন আপনাদের আর আসতে হবে, না আগুন নিভে গেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!