মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারের প্রধান সড়কের আরসিসি কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
গতকাল রবিবার বিকাল ৫ ঘটিকার সময় তিনি শ্রীনগর প্লাজা ব্রীজ থেকে কবুতরর হাট পর্যন্ত বাজারে প্রবেশ করার প্রায় ১৭০ মিটার প্রধান সড়কটির সংস্কারের কাজের উদ্বোধন করেন।
শ্রীনগর বাজার ব্যাবসায়ী সমিতি সুত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে দীর্ঘ দিন ধরে লোকজনের চলাচলের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আগামী কয়েক দিনের মধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাশ ১৭০ মিটার সড়কের আরসিসি ঢালাই করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে সম্ভব্য ব্যায় ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এই উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সড়কের কাজ উদ্বোধন করলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক শেখ মজিবুর রহমান, সহ-সভাপতি শামসুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো.জসিম রহমান, জহির আহমেদ, প্রচার সম্পাদক তরিকুল ইসলামসহ বাজার কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

