AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহ-৯ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:০৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহ-৯ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ঘোষণা দেন।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী, জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, গণফোরামের প্রার্থী লুৎফর বারী হামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক।

অন্যদিকে ভোটার তালিকায় অসংগতি ও ঋণখেলাপির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় অসংগতির কারণে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, এমডি মামুন বিন আব্দুল মান্নান ও পিন্টু চন্দ্র বিশ্বশর্মার মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া ঋণখেলাপির কারণে স্বতন্ত্র প্রার্থী ড. এ. আর. খান এবং খেলাফত মজলিসের প্রার্থী শামছুল ইসলাম রহমানির মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!