AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
উষ্ণ কম্বল পেয়ে খুশি শ্রীমঙ্গলের শীতার্তরা

শীতবস্ত্র বিতরণ করেছে মৌলভীবাজার পুলিশ নারী কল্যাণ সমিতি



শীতবস্ত্র বিতরণ করেছে মৌলভীবাজার পুলিশ নারী কল্যাণ সমিতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলার উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বেলা ২টায় শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে ১০০ জন অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পুনাক মৌলভীবাজার জেলা সভানেত্রী মিসেস সায়মা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন পুনাক জেলার নেতৃবৃন্দসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঠিক যে সময় কনকনে ঠাণ্ডায় কাতরাচ্ছিল চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলের দরিদ্র শীতার্তরা, সেই সময়ে নারী কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে কম্বল পেয়ে ১০০ অসহায় মানুষের মুখে হাসি ফুটল। শিগগির থানা পুলিশের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!