AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৫ এএম, ২ জানুয়ারি, ২০২৬

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ ৮ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা নদী এলাকায় ঘন কুয়াশা পড়লে নৌপথে দৃশ্যমানতা অত্যন্ত কমে যায়। এতে নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে আসায় এবং নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করে সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!