AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন


Ekushey Sangbad
এস এম সালাহউদ্দীন, আনোয়ারা, চট্টগ্রাম
০৮:৪৭ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

মেডিকেল কলেজে ভর্তির গৌরব অর্জন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুশফিকা আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দোল বারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি’র সাবেক সভাপতি আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দোল বারী বলেন, একটি প্রাথমিক বিদ্যালয় থেকেই একজন শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। মুশফিকার এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো বিদ্যালয় ও এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি আরও বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের সঠিক পরিচর্যা, নিয়মিত পাঠদান ও অভিভাবকদের সচেতনতার মাধ্যমেই এমন সফলতা অর্জন সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী ও দেশ গড়ার কারিগর হবে। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, মুশফিকা আহমেদের এই সাফল্য বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। তাঁরা শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী মুশফিকা আহমেদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এই বিদ্যালয় থেকেই আমার শিক্ষাজীবনের হাতেখড়ি। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও বাবা মায়ের অনুপ্রেরণার কারণেই আজ এই সাফল্য অর্জন করতে পেরেছি। আমি চাই ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে মুশফিকা আহমেদকে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!