AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, বিএনপির জয় নিশ্চিত: মিজানুর রহমান মিনু


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৬:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, বিএনপির জয় নিশ্চিত: মিজানুর রহমান মিনু

নিজের মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আসন্ন নির্বাচনে সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে।

সোমবার বিকেলে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। বর্তমানে সারাবিশ্বে আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বিগত ১৭ বছরে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন।”

তিনি আরও বলেন, “১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি ছাড়া সবটিতেই বিএনপি জয়ী হয়েছিল। এবারও রাজশাহী বিভাগসহ সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে বলে আমরা আশাবাদী।”

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মিজানুর রহমান মিনু বলেন, “নির্বাচন ঘিরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা সবাই ভাই ভাই। রাজশাহী শান্তির মহানগরী হিসেবে পরিচিত। প্রশাসন সবার সঙ্গে সুন্দরভাবে কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে।”

মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনের বিপরীতে মোট ৫৬টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। যদিও অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়েছে, তবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই মনোনয়ন দাখিল করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!