AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় ৯ জন আহত


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:০৫ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় ৯ জন আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে ঘন কুয়াশার কারণে সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে সমষপুর রেলওভার ব্রিজের ঢালে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। পরে আহতদের বাড়ি ভাঙ্গা (ফরিদপুর) হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য এবং শ্রমিক পরিবহন করা হচ্ছিল। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “ঘন কুয়াশার কারণে চালক সামনের রাস্তা ঠিকভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়, এতে চালকসহ ৯ জন গুরুতর আহত হন।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!