AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নীলফামারী-১ আসন

তুহিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলনে উত্তাল ডিমলা


Ekushey Sangbad
মহিনুল ইসলাম সুজন, ডিমলা, নীলফামারী
০৭:০৫ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

তুহিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে আন্দোলনে উত্তাল ডিমলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইবি)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নীলফামারী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ডিমলা।

আসনটিতে বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ঘোষণা করার পর থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধ, মশাল মিছিল, সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান, সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

লাগাতার এসব কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডিমলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে এসে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান গাজী, আরিফুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুর আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি. আর. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আশিকুল ইসলাম লেমন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তবিবুল ইসলাম তইবুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ খান লোহানী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে, আসনটিতে তুহিনের পক্ষে রোববার (২৮ ডিসেম্বর) ডিমলায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকেই এই আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!