AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার



মধ্যনগরে ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্টের আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আপেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই বিকাশ সরকার, এসআই মোঃ ইউছুব আলী, এএসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানাধীন ২ নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের বংশীকুন্ডা বাজার হইতে অভিযান পরিচালনা করে,সন্দিগ্ধ আসামী আপেল মিয়া (৩২) কে আটক করা হয়।

সে ঐ ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মোঃ আঃ হাই এর ছেলে আপেল মিয়া দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ সভাপতি। তাকে সন্ধ্যা ৬ টার সময় থানায় আনা হয়। পরদিন রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এপর্যন্ত ১২ দিনের ব্যবধানে ৫ জনকে ডেভিল হান্ডের আসামী গ্রেফাতার করা হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সজলু তালুকদার, যুবলীগের নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলী ও ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আপেল মিয়া।

এবিষয়ে অফিসার ইনচার্জ ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এধরণের অভিযান চলমান থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!