AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ



শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ

শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের অংশগ্রহণে ‘জনতার সংসদ’ শীর্ষক একটি বিশেষ বিতর্ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের খরমপুর এলাকার নির্ঝর কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), শেরপুর-এর উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে অংশগ্রহণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএএফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন। সংলাপে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ শেরপুরের মডারেটর মাসুদ হাসান বাদল। এনডিএফ শেরপুরের উপদেষ্টা এমদাদুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে সংসদ সদস্য প্রার্থীরা শেরপুর জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত এনডিএফ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংলাপে এমএএফ ও এনডিএফ-এর অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!