AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:৪৪ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফ হোসেন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম শ্যামল(দৈনিক আলোকিত সকাল)।

২৭ ডিসেম্বর শনিবার বিকালে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাজাহান খান(আমার সংবাদ),সহ-সম্পাদক মীর রাতুল দৈনিক সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব(নয়াদিগন্ত),কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস(সাপ্তাহিক সত্য প্রকাশ),আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ (ডেইলী ইন্ড্রাস্ট্রি),দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (ইনকিলাব),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুখ খান সুজন(জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিপু (দিন প্রতিদিন),কার্যকরী সদস্য মো. রেজাউল করিম রয়েল (যায়যায়দিন), মুজিব রহমান (সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ), মোহন মোড়ল (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র),উজ্জ্বল দত্ত (আজকালের খরব), আজিজুল ইসলাম রনি (দিনকাল)।

এদিন শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিব রহমান, নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম রয়েল ও মোহন মোড়ল।

কার্যকরী কমিটির তিনটি পদে কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা প্রেস ক্লাবের তিন সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক কোঅপ্ট করে কার্যকরী সদস্য হিসাবে পদায়ন করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি আগামী ২০২৬-২০২৭ সাল পর্যন্ত শ্রীনগর প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!