AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাড়ে ৯ ঘণ্টা পর ৩ রুটে ফেরি চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
১০:২৪ এএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

সাড়ে ৯ ঘণ্টা পর ৩ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া, আরিচা–কাজিরহাট ও ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এসব রুটে ফেরিগুলো চলাচল শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর আগে রাত সাড়ে ১১টার পর থেকেই ঘন কুয়াশায় নৌপথে দৃশ্যমানতা কমে যেতে থাকে। এক পর্যায়ে চ্যানেলের বিকন বাতি ও দিকনির্দেশক মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলে ফেরি চলাচল সম্পূর্ণ স্থগিত করা হয়।

ফেরি বন্ধ থাকায় রাতভর ঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তীব্র শীতের মধ্যে আটকে পড়া যাত্রী, চালক ও শ্রমিকদের ভোগান্তি চরমে পৌঁছে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ থাকাকালে শাহ-পরান, গোলাম মাওলা ও বাইজারসহ ছোট-বড় চারটি ফেরি নদীর মাঝখানে প্রায় ৮৬টি যানবাহন ও কয়েকশ যাত্রী নিয়ে আটকে ছিল।

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং নৌপথে চলাচলের উপযোগী দৃশ্যমানতা ফিরে পাওয়ায় পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল আবার চালু করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!