AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ জাকির হোসেন, বানারীপাড়া, বরিশাল
০৬:৩১ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান। বাংলাদেশ উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপপরিচালক মিঠু মধুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বানারীপাড়া থানার উপপরিদর্শক কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোকাব্বের হোসেন মোজাম্মেল, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বানারীপাড়া শাখার সহসভাপতি রেজাউল ইসলাম বেলাল এবং সাধারণ সম্পাদক রোজিনা খানম।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাকের পার্টির বানারীপাড়া শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম মৃধা, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর সেতু আক্তার, অ্যাডভোকেসি অ্যান্ড ইলেকশন অফিসার মিশায়েল, বানারীপাড়া শাখার সভাপতি সেকেন্দার আলী এবং কোষাধ্যক্ষ শিরিন আক্তারসহ অন্যান্যরা।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা, শেখা বিষয়সমূহ এবং উত্তম অনুশীলন সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে ভাগাভাগি করা হয়। এটিই লার্নিং শেয়ারিং সভার মূল উদ্দেশ্য বলে জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের একজন প্রতিনিধি হিসেবে দেখা যাবে। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়; বরং তারা দেশের সম্পদ। আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!