AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়


Ekushey Sangbad
সিংগাইর উপজেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
০৬:১০ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

মানিকগঞ্জের সিংগাইরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের সঙ্গে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিংগাইর থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, রাজধানীর অদূরে অবস্থিত কৃষিপ্রধান গ্রামীণ জনপদ মানিকগঞ্জের সিংগাইর থানায় প্রায় প্রতিটি বাড়িতে রেমিট্যান্স যোদ্ধা রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর থাকবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে পুলিশ ও সাংবাদিক সমাজ একে অপরের পরিপূরক।

তিনি আরও বলেন, সমাজে অপরাধীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ভালো মানুষরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করলে অপরাধ নির্মূল করা সম্ভব। গণমাধ্যম হচ্ছে প্রতিবাদ ও সত্য তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। পুলিশ ও সাংবাদিক সম্মিলিতভাবে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সভাপতি ও সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কোহিনূর ইসলাম রাব্বি, সাবেক সহ-সভাপতি ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম এবং ধর্ম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি আলহাজ তারিক বিল্লাহ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মো. হাবিবুর রহমান মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক আনন্দবাজার এবং একুশে সংবাদ প্রতিনিধি মো. ইয়াকুব হোসেন মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য মুহ. মিজানুর রহমান এবং সদস্য ও দৈনিক সমকালের প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!