AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুর-৫

বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


Ekushey Sangbad
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাজীপুর
০৪:৩৪ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি প্রার্থীর  পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপি‍‍`র আহবায়ক একেএম ফজলুল হক মিলনের পক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপি‍‍`র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‍‍`র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি‍‍`র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ ও সাবেক পৌর মেয়র মোঃ লুৎফর রহমানসহ প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ওজি

Link copied!