AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৪:২৫ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৫

শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্বশুরবাড়িতে স্ত্রীকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইভা (২০) একই গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী সাকিব মিয়া (২৫) সুখিয়া ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে প্রেমের সম্পর্কের জেরে ইভা ও সাকিবের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ছয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ইভা বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে যান। এ সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিব ইভার হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে তাকে একাধিকবার আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ইভাকে উদ্ধার করে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!