চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি নাহিদ শিকদার (৩৬)কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।
ওসি জানান, বুধবার (১৭ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে নাহিদ শিকদারকে গ্রেপ্তার করা হয়। এটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে দেশব্যাপী যৌথবাহিনী পরিচালিত বিশেষ অভিযানের অংশ।
জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর নাহিদ শিকদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তীতে তাকে পূর্ণাঙ্গ সভাপতি করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পর নাহিদ শিকদার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার মধ্যে ফেনসিডিলসহ একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

