AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৮



মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৮

মৌলভীবাজার জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ, তাহসিন হাসান বিজয়, রাজনগর ছাত্রলীগ কর্মী ইসমাইল হোসেন রাজন, জুড়ীর ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী রিপন মিয়া এবং শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী অশোক দেববর্মা।

শ্রীমঙ্গল থানা ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হরিপদ রায়কে মঙ্গলবার রাতে শহরের কলেজ রোডের জয়নগরপাড়া আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডা. হরিপদ রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, চলমান অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!