AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিশুদ্ধ অন্তরের মানুষ দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মানিত হবে —ছারছীনার পীর সাহেব


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৭:২৩ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

পরিশুদ্ধ অন্তরের মানুষ দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মানিত হবে  —ছারছীনার পীর সাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, মানুষের দুটি বিষয় মহান আল্লাহ তায়ালার দরবারে অত্যন্ত মূল্যবান। একটি হলো বান্দার পরিশুদ্ধ অন্তর, অন্যটি হলো নেক আমল। মনে রাখতে হবে, আল্লাহ তায়ালা কখনোই মানুষের বাহ্যিক চেহারা, চাল-চলন কিংবা বিত্ত-বৈভবের দিকে দৃষ্টি দেন না। বরং যাদের অন্তর হবে পরিষ্কার ও কলুষতামুক্ত—যাদের অন্তর শিরক ও কুফরির মতো ময়লা-আবর্জনা থেকে পবিত্র থাকবে—তারাই হবে সফলকাম।

তিনি আরও বলেন, এক কথায় যাদের অন্তর ঈমান, ইখলাস ও সঠিক আকিদায় পূর্ণ থাকবে, যারা বিদআতকে ঘৃণা করবে এবং সুন্নতের প্রতি মহব্বত রাখবে, তারাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করবে। সর্বোপরি পরিশুদ্ধ অন্তরের মানুষই দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মানিত হবে।

পীর সাহেব কেবলা আরও বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষা ব্যবস্থার ক্রান্তিলগ্নে সহশিক্ষার নেতিবাচক প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে দ্বীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ করা একান্ত প্রয়োজন। তাই আমাদের সন্তান-সন্ততি ও নাতি-নাতনীদেরকে কিতাবি জ্ঞানসম্পন্ন, সঠিক আকিদা ও আমলভিত্তিক আলেম হিসেবে গড়ে তুলতে দ্বীনিয়া মাদ্রাসায় পড়াশোনার কোনো বিকল্প নেই।

বুধবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন সুটিয়াকাঠী জোড়াব্রিজ এলাকায় আলহাজ আব্দুর রঊফ নেছারীয়া দ্বীনিয়া-হাফেজিয়া ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঈছালে সওয়াব দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহফিলে মাদ্রাসা থেকে হেফজ সম্পন্নকারী ৫৩ জন হাফেজে কুরআনকে পীর সাহেব কেবলা দস্তারবন্দী করেন। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে তাদের মাঝে ক্রেস্ট, পাগড়ি, জায়নামাজ ও জামা-পাজামার কাপড় বিতরণ করা হয়।

মাহফিলের প্রথম দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতি মাওলানা মো. হায়দার হোসাইন এবং ঢাকা মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব মাওলানা শামসুল আলম মোহেব্বী।
দ্বিতীয় দিনে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা মির্জা মো. নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব এবং পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবিব, স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!