AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহান বিজয় দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় পিএসডিও’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৭:২৮ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে ভাঙ্গুড়ায় পিএসডিও’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)’র উদ্যোগে ও রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন ডায়াবেটিস, ওজন, উচ্চতা, ব্লাড গ্রুপ, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বিজয় দিবসে ফ্রি স্বাস্থ্যসেবার কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এসময় ভাঙ্গুড়া উপজেলার তাহিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি মো. রাসেল শেখ, পিএসডিও’র সদস্য জামিউর রহমান জিম, রাকিবুল হাসান, শারমিন আহমেদ আলিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও) একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি সমাজের বিভিন্ন পেশাজীবীর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের আয়োজনও করে থাকে।

পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)’র সভাপতি রুহুল আমিন বলেন, “জাতীয় বিভিন্ন দিবসে আমরা বরাবরই ফ্রি স্বাস্থ্যসেবার আয়োজন করে থাকি। স্বাস্থ্যসেবার মাধ্যমে আমরা যদি মানুষের জীবনকে আরও সহজ ও সুন্দর করতে পারি, তবে সেটাই হবে আমাদের প্রকৃত বিজয়। ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম বলেন, “নিঃসন্দেহে এ মহতি সেবামূলক উদ্যোগটি প্রশংসনীয়। আশা করি, তাদের জনসেবামূলক কর্মকাণ্ড আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!