AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তফসিল ঘোষণার পর আচরণবিধি মেনে মুকসুদপুরে বিএনপির পোস্টার ও ব্যানার অপসারণ



তফসিল ঘোষণার পর আচরণবিধি মেনে মুকসুদপুরে বিএনপির পোস্টার ও ব্যানার অপসারণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে সাঁটানো দলীয় পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেওয়া হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। এ সময় পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে চলা একটি সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বিএনপি সবসময় আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান বজায় রাখে।

দলীয় সূত্র জানায়, নির্বাচন আচরণবিধি কার্যকর রাখতে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এ ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত রাখা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিয়ম মানার এ ধরনের উদ্যোগ গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!