নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমানের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জামপুর ইউনিয়নের তালতলা বাজারে এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ দুলাল মিয়াসহ বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন সদস্যবৃন্দ এবং তালতলা বাজারের ব্যবসায়ীরা।
এসময় বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ সাইফুল ইসলাম বলেন, “বাংলাদেশ মানবাধিকার কমিশন নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা। আপনারা লক্ষ্য করলে দেখবেন, জুলাই আন্দোলনে অঙ্গহানি হওয়া যোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে এবং বাল্যবিবাহ রোধে আমাদের সদস্যরা মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের সংগঠন সবসময় সমাজের কুসংস্কার দূরীকরণ ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সবাই দোয়া করবেন, যেন আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ উত্তর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

