AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড় বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে ১৪ জেলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫০ এএম, ৬ জুলাই, ২০২৬

বড় বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে ১৪ জেলা

মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিনের মধ্যে দেশের অন্তত ১৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা ও সাময়িক প্লাবনের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (৫ জুলাই) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী ৫ থেকে ১০ জুলাই পর্যন্ত দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কয়েকটি এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকার কিছু অংশ সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ-নদীর পানিও দ্রুত বাড়তে পারে। এ সময় কয়েকটি নদীর পানি কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

এর প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর এবং ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক বন্যা ও প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!