AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Ekushey Sangbad
মনিরুল ইসলাম, শালিখা, মাগুরা
০৩:৫২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

শালিখায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাগুরার শালিখায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শালিখা উপজেলার তালখড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছিমা খাতুন, পিআইও মোঃ লাল্টু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ নায়েব আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে মহান মুক্তিযুদ্ধের সময় দেশের সূর্য সন্তানদের মেধাশূন্য করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা চালায়। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য শিক্ষক, বিজ্ঞানী, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করেছে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!