AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৩ পিএম, ১৪ জুন, ২০২৬

অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। জয়ের জন্য সফরকারীদের সামনে ২৭৫ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৫৩ রানে দুই উইকেট এবং ৬১ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪, তানজিদ হাসান তামিম ১৯ এবং সৌম্য সরকার ২ রান করে আউট হন।

দলের বিপর্যয়ের সময় হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের রানকে শক্ত অবস্থানে নিয়ে যান। ব্যক্তিগত ৪৮ রানে পৌঁছে অসুস্থতার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন।

এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের ৯৭ রানের জুটি বাংলাদেশের ইনিংসে বড় অবদান রাখে। হৃদয় ৮৩ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে বিদায় নেন, আর সৈকত খেলেন ৫৬ রানের কার্যকর ইনিংস।

দুটি বড় জুটির ওপর ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এখন সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের সামনে রয়েছে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ। অন্যদিকে সম্মান রক্ষায় ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নামবে অস্ট্রেলিয়া।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!