AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যথাযথ মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

যথাযথ মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাজশাহীতে রোববার (১৪ ডিসেম্বর) নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা। যদিও সেই ক্ষতি আজও পূর্ণরূপে পূরণ হয়নি, তবুও দেশের অগ্রগতি অব্যাহত থাকবে—এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!