বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য।
মরহুম শুক্রবার বিকাল ৪.৩০ টায় ঢাকার মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ১১ টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব এবং বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান।
মরহুম মোঃ নুরুল হক বেপারির পাঁচ ছেলে ও চার মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ শিক্ষক সমিতি (সেলিম ভূইয়া গ্রুপ) বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের বড় ভাই ছিলেন।
মৃত্যুকালে তিনি চার পুত্র, এক মেয়ে, এক স্ত্রী ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

