ভোলায় দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংবাদিক সমাজের এক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। নতুন জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা প্রতিনিধি খলিল উদ্দিন ফরিদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক এম. এ তাহের, দৈনিক অমৃতলোক পত্রিকার সম্পাদক-প্রকাশক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এ্যাড. শাহাদাত হোসেন শাহিন, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন শহরিয়ার এবং দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইউনুছ শরীফ।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংবাদিক ও সাহিত্যিকদের মধ্যে ছিলেন কবি ও লেখক ডা. মো. মহিউদ্দিন মহিন, জিটিভি জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দেশ টিভি ও বাংলানিউজ প্রতিনিধি ছোটন সাহা, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. আবদুর রহমান হেলাল, ডেইলি সান প্রতিনিধি মো. বশির আহমেদ, দৈনিক স্বদেশ প্রতিদিনের হারুণ অর রশিদ, দৈনিক জনকণ্ঠের মো. বেল্লাল নাফিজ, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি হারুণ হাওলাদার শিমুল, বিজয় বাংলাদেশ প্রতিনিধি মো. মাহে আলম, দৈনিক ঢাকা প্রতিনিধি মো. আব্দুল কাদের লিটন শেখ, আলোকিত সকাল প্রতিনিধি মো. নুরুজ্জামান টিপু, দৈনিক রূপালী দেশ প্রতিনিধি মো. ছানা উল্লাহ এবং সংবাদ সকালের প্রতিনিধি রিয়াজ শান্ত।
বক্তারা রূপালী বাংলাদেশের দায়িত্বশীল সাংবাদিকতা প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অগ্রগতি ও সাফল্য কামনা করেন। সাংবাদিক নেতারা উল্লেখ করেন, সাধারণত সংবাদ মাধ্যমের আয়োজনে প্রশাসনিক বা রাজনৈতিক নেতাদের উপস্থিতি বেশি দেখা যায়; তবে রূপালী বাংলাদেশ কেবল সাংবাদিকদের জন্য এমন আয়োজন করেছে, যা প্রশংসনীয়।
সফল এই আয়োজনের মাধ্যমে রূপালী বাংলাদেশ তার প্রতিষ্ঠাবার্ষিকীকে সাংবাদিক সমাজের এক অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

