AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় রতনদীতালতলী বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ



গলাচিপায় রতনদীতালতলী বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজস্ব প্রার্থী নিয়ে এ আসনে নির্বাচন করবে। “আপনারা যাকে চাইবেন, তিনি এ আসনেই নির্বাচন করবেন। যদি আমাকে চান, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এ আসনে নির্বাচনে লড়াই করবো। দল কি সিদ্ধান্ত দিয়েছে, জোট কি সিদ্ধান্ত দিয়েছে জানি না, কিন্তু এ আসনে আমরা নির্বাচন করবই করব। কোন শক্তিই আমাদের বাধাগ্রস্থ করতে পারবে না, ইনশাল্লাহ। 

আমরা যে বিজয়ের দ্বারপ্রান্তে আছি, তা কোন পরগাছা, কোন ভাড়াটিয়া বা তথাকথিত নেতার নেতৃত্বে নয়,” – এসব কথা বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

সভা অনুষ্ঠিত হয় রতনদীতালতলী ইউনিয়নের মধ্য রতনদীতালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। রতনদীতালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোসা. নার্গিস সুলতানা সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. এমদাদ শরীফ সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, নিয়াজ মাহমুদ নকিব (ঢাকা উত্তর মহানগরের সাবেক ছাত্রনেতা), মো. সাইফুল ইসলাম মোল্লা, যুগ্ম আহবায়ক তালতলী ইউনিয়ন যুবদল ও সভাপতি কাটাখালী বাজার ক্রীড়া ক্লাব।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!