AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ



পীরগঞ্জে সিপিবির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সিলেট বাসদ অফিসে ব্লক রেইড চালিয়ে রিকশা শ্রমিক নেতাকর্মীসহ সিপিবির জেলা নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সভাপতি মাসরুক জলিল, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্তা তালুকদারকে আটক করে তাদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিন, রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সালেহ সিহাব, উপজেলা রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর ইসলাম, সাগর, জাহাঙ্গীর প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!