AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে একদিনে নতুন ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৫:১০ পিএম, ২ নভেম্বর, ২০২৫

যশোরে একদিনে নতুন ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত

যশোরে নতুন করে একদিনে আরও ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

বর্তমানে জেলায় মোট ৫৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন। উপজেলা অনুযায়ী অভয়নগরে সর্বাধিক ২৪ জন, কেশবপুরে ৯ জন, শার্শায় ৬ জন এবং চৌগাছা ও ঝিকরগাছায় ২ জন করে রোগী চিকিৎসাধীন। বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলায় বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।

চলতি বছরের শুরু থেকে (১ জানুয়ারি ২০২৫) এখন পর্যন্ত জেলায় মোট ৯২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জন সুস্থ হয়েছেন, ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিয়মিত ফগিং কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে—বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানিতে মশার প্রজনন রোধে সচেতনতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!