AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সিগঞ্জে ২১তম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:০২ পিএম, ১ নভেম্বর, ২০২৫

মুন্সিগঞ্জে ২১তম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ২১তম দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) এই প্রতিযোগিতা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ বিভাগে ছিলেন ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন। সাঁতারুরা ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নদীতে নামেন। দুই ঘণ্টা ধরে নদীর ঢেউ ও স্রোতের সঙ্গে লড়ে তারা মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পৌঁছান, যেখানে তাদের উৎসাহ দিতে ভিড় করেন বহু দর্শক।

নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জ লঞ্চঘাটে প্রতিযোগিতা সমাপ্ত হয়।

মুন্সিগঞ্জ লঞ্চঘাট টার্মিনালে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তারা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, আর নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট এবং আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!