AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০৪:০৯ পিএম, ১ নভেম্বর, ২০২৫

কেন্দুয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা।

সকালেই উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অতিথিরা।

সভায় বক্তারা বলেন, “দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমবায় গুরুত্বপূর্ণ অংশীদার। একত্রে মিলে কাজ করলে বড় বড় কাজ সহজেই করা সম্ভব, এবং কৃষিসহ অন্যান্য খাতেও ব্যাপক উন্নয়ন সম্ভব।”

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!