AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০৩:০৪ পিএম, ২৬ অক্টোবর, ২০২৫

ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দোলনে উত্তাল আত্রাই

উত্তর জনপদের মৎস্য ও শস্যভান্ডারখ্যাত নওগাঁর আত্রাই উপজেলা আবারও আন্দোলনে মুখর হয়ে উঠেছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছালে শত শত মানুষ ব্যানার-ফেস্টুন হাতে দাবি জানাতে রেললাইনে নেমে পড়েন। ফলে ট্রেনটি থামাতে বাধ্য হন চালক।

জানা যায়, নওগাঁ জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ রেলস্টেশন হলো আহসানগঞ্জ। এ স্টেশন ব্যবহার করে আত্রাই উপজেলা ছাড়াও রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া ও মাধনগর এবং নওগাঁর রাণীনগর উপজেলার যাত্রীরা নিয়মিত চলাচল করেন।
উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটি ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা সব ঢাকাগামী ট্রেন এই স্টেশনের ওপর দিয়ে গেলেও বর্তমানে শুধুমাত্র দ্রুবতারা এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ছাড়া অন্য কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নেই। অথচ রাজস্ব আদায়ের ক্ষেত্রে আহসানগঞ্জ স্টেশন পার্শ্ববর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের চেয়েও এগিয়ে রয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. খবিরুল ইসলাম।

তিনি বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন আত্রাই উপজেলাবাসীর যোগাযোগের লাইফলাইন। অথচ আজ এই গুরুত্বপূর্ণ স্টেশনটি অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রী প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”

তিনি দ্রুত স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের স্টপেজ পুনর্বহালের দাবি জানান এবং তা বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এছাড়া বক্তব্য দেন আত্রাই নতুনবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্লাহ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের দীর্ঘদিনের এই দাবি পূরণের আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!