শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ছেলে খোরশেদ আলম (৫৫) তার মা ওমেছা বেওয়া (৮০)-কে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। বর্তমানে আহত মা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ঘটনা সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানশাইল গ্রামে ঘটে। স্থানীয়রা আহত মাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে শেরপুর জেলা সদর হয়ে ময়মনসিংহ মেডিক্যালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই রাতেই খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, আহতের ছোট ছেলে খাইরুল ইসলাম বাদী হয়ে বড় ভাই খোরশেদকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক খোরশেদকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

