AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১১:৫৪ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, ভোরে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভির ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে ২টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এতে ট্রান্সফরমারটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান পরে জানা যাবে।

এদিকে ভোরে অগ্নিকাণ্ডের পর থেক সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পাশ্ববর্তী কালীগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল মোমেনিনকে এ অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততার কারণ দেখিয়ে পরে ফোন দিতে বলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!