কুমিল্লার তিতাসে পুলিশি অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।গত ১৯ জুন দিবাগত রাতে তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) বিমল দাস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন—দেবিদ্বার উপজেলার চাটখিল গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মো. ওহিদুল ইসলাম (৪০) এবং তিতাস উপজেলার মৌটুপী গ্রামের জাহিদ হাসান সুজন (৪১)।
পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের নিজ নিজ হেফাজত থেকে মোট ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব মাদক তারা সেবনের উদ্দেশ্যে সংগ্রহ করেছিল।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

