AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত



বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলা বিআরডিবি হল রুমে এ মাহফিল প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

লণ্ডন প্রবাসী সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সৌজন্যে আয়োজিত মাহফিলে ক্লাবের নির্বাহী সদস্য এম এ মন্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, শাহীনুর কিবরিয়া মাসুদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দীন ভূইয়া, শিক্ষক নজির আহমদ, ইউপি সদস্য হাসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এ রাসেল ও জামায়াত নেতা সাইদুল আলম। 

এসময় বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন যদি আমরা আমাদের পেশাগত জীবনে ও প্রাত্যহিক জীবনে আমরা যদি বিধি নিষেধগুলো মেনে চলি, ধৈর্য এবং সংযমের পরিচয় দেয় সমাজের অনেক বিশৃঙ্খলা ও কুলশতা দূর হয়ে যাবে। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী শাহী এমরান কাদেরী।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!