AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার



বোয়ালখালীতে দুই ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পশ্চিম শাকপুরার মৃত ছালে আহমদের ছেলে কামাল উদ্দিন প্রকাশ দাড়ি কামাল (৫৬) ও পশ্চিম চরণদ্বীপের বাসিন্দা মো. শফি প্রকাশ ককটেল শফির ছেলে মো. টিপু (২৫)। 

পুলিশ জানায়, দাড়ি কামালের বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা, ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ও ৭টি মাদক মামলা এবং টিপুর বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, ডাকাতিসহ একাধিক মামলার দুই আসামি দাড়ি কামাল ও টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!