শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
জানা গেছে, দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

