কুষ্টিয়া জেলা শহরের হাউজিং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাউজিং কদমতলা এলাকায় নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম ও তার স্ত্রী এবং এক শিশু কন্যা ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সিয়াম (১৪) নামে তাদের আরেক সন্তান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী ইমরোজ রীমা জানান, বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

