গোপালগঞ্জে কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত থাকা সন্দেহে আলিমুজ্জামান চৌধুরী (৫৫) ও সিজার শেখ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার গোবরা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানান, শুক্রবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আলিমুজ্জামান ও ইংগুল শেখকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

