বিনা প্রতিদ্বন্দ্বিতায় নড়াইল শেখ রাসেল ক্রীড়াচক্রের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নড়াইল পৌর মেয়র আনজুমান আরা। ১৬ জুলাই শেখ রাসেল ক্রীড়া চক্রের এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫ সদস্যের এই কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুটবল কোচ কার্ত্তিক দাস। কমিটির সহ-সভাপতি প্রলয় কীর্ত্তণীয়ার সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সহকারি কোচ আশীষ দাস, সাংবাদিক হাফিজুল নীলু, সাংস্কৃতিক কর্মী মো.মহিউদ্দীন, ফুটবলার সবুজ বিশ্বাস, কাজল সরকার, ইরান শেখ, জাহিদ হোসেন, চিন্ময় সরকার, তন্ময় সরকার প্রমুখ।
শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর নড়াইল ডিএফএ আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে পর পর ৬ বার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে এই ক্লাবটি।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

