AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইল জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৫১ পিএম, ২ জুন, ২০২৪

নড়াইল জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে এসসিডি (অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট) এর আয়োজনে যৌন নির্যাতনে শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

এ প্রশিক্ষণ কর্মশালায় নড়াইল জেলা পুলিশে কর্মরত ২০ জন নারী ও ৫ জন পুরুষ মোট ২৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। শনিবার ১ জুন সকাল ১০টার সময় এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার মহোদয় উদ্বোধনী স্বাগত বক্তব্যসহ সংশ্লিষ্ট বিষয়ে তাৎপর্যপূর্ণ লেকচার উপস্থাপন করেন। 

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ভিকটিম রেফার পদ্ধতি এবং জরুরি আইনি সহায়তা লাভের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে পুলিশ সুপার কর্মশালার আয়োজকবৃন্দ, কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রার্থীদের সাথে গ্রুপ ছবি তোলেন।
এ সময়ে এ্যাসোসিয়েশন পর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এর রং প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম এবং প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/ এসএডি

Link copied!