ভোলা জেলার বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটি চাপায় গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম জান্নাত বেগম (২৬)। তিনি একই এলাকার রুবেল মোল্লার স্ত্রী।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, শনিবার সকালে জান্নাত বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ করে পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। জান্নাত ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের কারণে বিনা ময়নাতদন্তে মরদেহ মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

