AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু



রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়ানগরে এ দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী হলেন শান্ত(২৩) ও মো.তৌফিক(২২)। প্রাথমিকভাবে শান্ত‍‍`র বাড়ি নরসিংদী এবং মো. তৌফিকের(২২) বাড়ি নোয়াখালী বলে জানা যায়। ঘটনার পর চুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন এবং কাপ্তাই সড়কের বাস সার্ভিস শাহ আমানত নামে ওই বাসটি চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে দূর্ঘটনার শিকার হয়। মূলত দ্রুতগতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বাইকের সাথে সংঘর্ষ হয়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

রাঙ্গুনিয়া থানার এস আই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দূর্ঘটনায় শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

একুশে সংবাদ/এস কে  

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!